ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ছিনতাইকারী সন্দেহে ঢাকায় একদিনে আটক ৯৩ জন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে আটক করেছে পুলিশ।রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৯৩ জনকে আটক করা হয়।


সোমবার (২৩ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।


তালেবুর রহমান বলেন, “গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৯৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ১০, তেজগাঁও বিভাগ ১৯, মিরপুর বিভাগ ৪, উত্তরা বিভাগ ৮ ও গুলশান বিভাগ ৪ জনকে আটকে করেছে। সন্দেহভাজন এসব ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।

ads
ads
ads

Our Facebook Page

↑